ইরানের কার্গো জাহাজের ইঞ্জিন অচল করল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় একটি কার্গো জাহাজের ইঞ্জিন অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। খবর শাফাক নিউজ এজেন্সির। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘এমভি ভিলা নোভা’ নামের জাহাজটি ওমান উপসাগর পেরিয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে কয়েকবার সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে। পরে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায় এবং সেটি থেমে যেতে বাধ্য হয়। সেন্টকম বলেছে, ১৪ জুলাই ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং দুটি জাহাজ জব্দ করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মার্কিন বাহিনীর সহায়তায় ৪২টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। একই সময়ে প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) তৎ

ইরানের কার্গো জাহাজের ইঞ্জিন অচল করল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় একটি কার্গো জাহাজের ইঞ্জিন অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। খবর শাফাক নিউজ এজেন্সির।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘এমভি ভিলা নোভা’ নামের জাহাজটি ওমান উপসাগর পেরিয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে কয়েকবার সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে।

পরে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায় এবং সেটি থেমে যেতে বাধ্য হয়।

সেন্টকম বলেছে, ১৪ জুলাই ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং দুটি জাহাজ জব্দ করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মার্কিন বাহিনীর সহায়তায় ৪২টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। একই সময়ে প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) তৎপরতাও অব্যাহত ছিল।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow