ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের অর্ধেক ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের মোট ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় অর্ধেক ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে তারা দাবি করেছে, ইরান প্রতি মাসে ডজনখানেক ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্র তৈরি করছিল। রোববার (১ মার্চ) এসব দাবি তোলে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক টেলিভিশন বিবৃতিতে বলেন, সামরিক অভিযানের সময় আমরা ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় অর্ধেক ধ্বংস করেছি ও কমপক্ষে ১৫০০ ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, ইরান সম্প্রতি প্রতি মাসে ডজনখানেক ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্র তৈরি করছিল ও এই উৎপাদন সক্ষমতাকে আরও বাড়িয়ে প্রতি মাসে শতাধিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা ছিল। সূত্র: এএফপি এসএএইচ

ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের অর্ধেক ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের মোট ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় অর্ধেক ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে তারা দাবি করেছে, ইরান প্রতি মাসে ডজনখানেক ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্র তৈরি করছিল। রোববার (১ মার্চ) এসব দাবি তোলে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক টেলিভিশন বিবৃতিতে বলেন, সামরিক অভিযানের সময় আমরা ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় অর্ধেক ধ্বংস করেছি ও কমপক্ষে ১৫০০ ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, ইরান সম্প্রতি প্রতি মাসে ডজনখানেক ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্র তৈরি করছিল ও এই উৎপাদন সক্ষমতাকে আরও বাড়িয়ে প্রতি মাসে শতাধিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা ছিল।

সূত্র: এএফপি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow