ইরানের জবাব চায় যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই প্রস্তাব এখনো পর্যালোচনা করছে ইরান। এদিকে ওয়াশিংটন জানিয়েছে, শুক্রবারের মধ্যেই তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব প্রত্যাশা করছে তারা। শুক্রবার (৮ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং যেকোনো ধরনের ‘আগ্রাসন ও হঠকারিতার’ জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। অন্যদিকে একই দিনে ইতালির রাজধানী রোম-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ইরানের জবাবের দিকেই এখন তাকিয়ে আছে ওয়াশিংটন। রুবিও বলেন, ‘আমরা দেখব ইরানের জবাবে কী আসে। আমাদের প্রত্যাশা, এটি এমন কিছু হবে যা কার্যকর ও গুরুত্বপূর্ণ আলোচনার পথ তৈরি করবে।’ ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মুখপাত্র বাগাই সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এদিকে প
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই প্রস্তাব এখনো পর্যালোচনা করছে ইরান। এদিকে ওয়াশিংটন জানিয়েছে, শুক্রবারের মধ্যেই তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব প্রত্যাশা করছে তারা।
শুক্রবার (৮ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং যেকোনো ধরনের ‘আগ্রাসন ও হঠকারিতার’ জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
অন্যদিকে একই দিনে ইতালির রাজধানী রোম-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ইরানের জবাবের দিকেই এখন তাকিয়ে আছে ওয়াশিংটন।
রুবিও বলেন, ‘আমরা দেখব ইরানের জবাবে কী আসে। আমাদের প্রত্যাশা, এটি এমন কিছু হবে যা কার্যকর ও গুরুত্বপূর্ণ আলোচনার পথ তৈরি করবে।’
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মুখপাত্র বাগাই সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায়। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক ঘণ্টা ধরে ইরানি বাহিনী ও মার্কিন রণতরীগুলোর মধ্যে থেমে থেমে সংঘাত চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
What's Your Reaction?