ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাস এবং উপকূলীয় শহর কোনারাকের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার রাতে (১৩ জুলাই) ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নতুন করে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, লারাক দ্বীপের কাছে চারটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। একই সময়ে কোনারাকের কাছে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এলাকাটির আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানও দেখা গেছে বলে দাবি করা হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা উৎস সম্পর্কে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে এক রেডিও সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘খুব কঠোর’ হামলা চালাবে। তিনি দাবি করেন, ‘এটি ঠেকানোর মতো কিছুই ইরানের হাতে নেই।’ এর আগে সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে নতুন দফার হামলা চালিয়েছে। এর জবাবে ইরান কুয়েত, ওমান, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলার দা
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাস এবং উপকূলীয় শহর কোনারাকের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার রাতে (১৩ জুলাই) ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নতুন করে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, লারাক দ্বীপের কাছে চারটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। একই সময়ে কোনারাকের কাছে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এলাকাটির আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানও দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা উৎস সম্পর্কে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে এক রেডিও সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘খুব কঠোর’ হামলা চালাবে। তিনি দাবি করেন, ‘এটি ঠেকানোর মতো কিছুই ইরানের হাতে নেই।’
এর আগে সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে নতুন দফার হামলা চালিয়েছে। এর জবাবে ইরান কুয়েত, ওমান, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে।
What's Your Reaction?