ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ক্যালাসের ফোনালাপ, রাশিয়াকে সমর্থনের বিষয়ে আলোচনা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা ক্যালাস ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি, রাশিয়ার প্রতি ইরানের সমর্থন এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন তারা। খবর আল জাজিরার।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ক্যালাস বলেন, উপসাগরীয় অঞ্চলে সংঘাতের সাময়িক বিরতি মধ্যস্থতাকারীদের কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার এবং পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানোর সুযোগ করে দিতে পারে।
ফোনালাপে তিনি ইরানে দুই ফরাসি কূটনীতিককে অল্প সময়ের জন্য আটক করার ঘটনাকে অগ্রহণযোগ্য ও আগ্রাসনমূলক বলে উল্লেখ করেন।
এছাড়া রাশিয়ার প্রতি ইরানের সামরিক সহায়তার বিষয়ও উত্থাপন করেন ক্যালাস। তিনি বলেন, মস্কোর প্রতি সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান তিনি আবারও তেহরানকে জানিয়েছেন।
ক্যালাস আরও বলেন, সাম্প্রতিক সময়ে কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে প্রাণঘাতী ইউক্রেনীয় হামলার পর উত্তেজনা কমাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে কথা বলেছেন। এ ধর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা ক্যালাস ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি, রাশিয়ার প্রতি ইরানের সমর্থন এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন তারা। খবর আল জাজিরার।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ক্যালাস বলেন, উপসাগরীয় অঞ্চলে সংঘাতের সাময়িক বিরতি মধ্যস্থতাকারীদের কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার এবং পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানোর সুযোগ করে দিতে পারে।
ফোনালাপে তিনি ইরানে দুই ফরাসি কূটনীতিককে অল্প সময়ের জন্য আটক করার ঘটনাকে অগ্রহণযোগ্য ও আগ্রাসনমূলক বলে উল্লেখ করেন।
এছাড়া রাশিয়ার প্রতি ইরানের সামরিক সহায়তার বিষয়ও উত্থাপন করেন ক্যালাস। তিনি বলেন, মস্কোর প্রতি সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান তিনি আবারও তেহরানকে জানিয়েছেন।
ক্যালাস আরও বলেন, সাম্প্রতিক সময়ে কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে প্রাণঘাতী ইউক্রেনীয় হামলার পর উত্তেজনা কমাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে কথা বলেছেন। এ ধরনের আলোচনাকে তিনি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন।
সূত্র: আল জাজিরা