ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি, সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যুদ্ধ পুনরায় শুরু করতে তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কাটজ বলেন, ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে এবং লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আইডিএফের সক্ষমতার কথা উল্লেখ করে কাটজ বলেন, নতুন করে হামলা হলে তা আগের চেয়ে আরও কঠোর ও ব্যাপক হবে। তিনি আরও দাবি করেন, সম্ভাব্য অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক কাঠামোকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে এমন হামলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এদিকে হরমুজ প্রণালিতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে

ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি, সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যুদ্ধ পুনরায় শুরু করতে তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কাটজ বলেন, ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে এবং লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আইডিএফের সক্ষমতার কথা উল্লেখ করে কাটজ বলেন, নতুন করে হামলা হলে তা আগের চেয়ে আরও কঠোর ও ব্যাপক হবে। তিনি আরও দাবি করেন, সম্ভাব্য অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক কাঠামোকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে এমন হামলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এদিকে হরমুজ প্রণালিতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, বর্তমানে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি এ কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং আগের তুলনায় তিনগুণ জোরদার করার কথা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow