ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি। কারণ যুদ্ধ শেষ হওয়ার আগে ইরানের পারমাণবিক উপকরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে হবে। সিবিএস নিউজকে নেতানিয়াহু বলেন, আমরা কিছু জিনিস ধ্বংস করেছি, কিন্তু সেই সবকিছু এখনো রয়ে গেছে, তাই আমাদের কাজ বাকি আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কীভাবে পারমাণবিক উপকরণ অপসারণ করবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হলে তিনি বলেন, আপনারা আমাকে এই প্রশ্নগুলো করবেন, আমি সেগুলো এড়িয়ে যাব। আমি এটার জন্য কোনো সময়সূচী দেব না। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণ করতে প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন এই প্রস্তাব দিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল এবং সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে মস্কো প্রস্তুত রয়েছে। সূত্র : আল জাজিরা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি। কারণ যুদ্ধ শেষ হওয়ার আগে ইরানের পারমাণবিক উপকরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে হবে।
সিবিএস নিউজকে নেতানিয়াহু বলেন, আমরা কিছু জিনিস ধ্বংস করেছি, কিন্তু সেই সবকিছু এখনো রয়ে গেছে, তাই আমাদের কাজ বাকি আছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কীভাবে পারমাণবিক উপকরণ অপসারণ করবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হলে তিনি বলেন, আপনারা আমাকে এই প্রশ্নগুলো করবেন, আমি সেগুলো এড়িয়ে যাব। আমি এটার জন্য কোনো সময়সূচী দেব না।
এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণ করতে প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন এই প্রস্তাব দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল এবং সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে মস্কো প্রস্তুত রয়েছে।
সূত্র : আল জাজিরা
What's Your Reaction?