ইরানের সঙ্গে যুদ্ধ: ইসরায়েলে দুই হাজার মানুষ হাসপাতালে

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে প্রায় দুই হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের কিছু বেশি সময়ে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের মধ্যে ১২২ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে নয়জনের অবস্থা গুরুতর, যদিও তারা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালে ভর্তি হয়নি বলে উল্লেখ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে যাচ্ছে যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। তারা বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সূত্র: বিসিসি এমএসএম

ইরানের সঙ্গে যুদ্ধ: ইসরায়েলে দুই হাজার মানুষ হাসপাতালে

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে প্রায় দুই হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বলা হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের কিছু বেশি সময়ে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাদের মধ্যে ১২২ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে নয়জনের অবস্থা গুরুতর, যদিও তারা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালে ভর্তি হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে যাচ্ছে যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। তারা বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

সূত্র: বিসিসি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow