ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ইরানবিরোধী সামরিক অভিযানের প্রথম চার দিনেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়। রাডারটির আনুমানিক মূল্য প্রায় ১১০ কোটি ডলার। কাতার কর্তৃপক্ষ রাডারে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া কুয়েতে ‘মিত্রসুলভ গোলাবর্ষণ’-এর ঘটনায় তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুল গুলিতে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। ছয়জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এগুলোর প্রতিস্থাপনমূল্য প্রায় ২৮ কোটি ২০ লাখ ডলার ধরা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow