ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের সব সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  সেন্টকম জানিয়েছে, বর্তমানে ইরানের বন্দরগুলোতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া কোনো বাণিজ্যিক জাহাজের চলাচলে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে না। অর্থাৎ, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচল এখন স্বাভাবিকভাবে পরিচালিত হবে। তবে চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলে অবস্থান করবে বলেও জানিয়েছে সেন্টকম।

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের সব সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

সেন্টকম জানিয়েছে, বর্তমানে ইরানের বন্দরগুলোতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া কোনো বাণিজ্যিক জাহাজের চলাচলে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে না। অর্থাৎ, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচল এখন স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

তবে চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলে অবস্থান করবে বলেও জানিয়েছে সেন্টকম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow