ইরানের সিস্তান-বেলুচিস্তানে সুন্নি ইমামের রহস্যজনক মৃত্যু

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর মিরজাভেহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক সুন্নি ইমাম নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) নিহত ওই ইমামের নাম মাওলভি মোহাম্মদ আনোয়ার রিগি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। ইরানের দরিদ্রতম প্রদেশগুলোর একটি সিস্তান-বেলুচিস্তান। সুন্নি বেলুচ জনগোষ্ঠী অধ্যুষিত এই প্রদেশে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। এখানে ইসলামপন্থি বা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনী কিংবা তেহরান-সমর্থিত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে। তারা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়া। সূত্র: রয়টার্সকেএম

ইরানের সিস্তান-বেলুচিস্তানে সুন্নি ইমামের রহস্যজনক মৃত্যু

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর মিরজাভেহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক সুন্নি ইমাম নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) নিহত ওই ইমামের নাম মাওলভি মোহাম্মদ আনোয়ার রিগি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

ইরানের দরিদ্রতম প্রদেশগুলোর একটি সিস্তান-বেলুচিস্তান। সুন্নি বেলুচ জনগোষ্ঠী অধ্যুষিত এই প্রদেশে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। এখানে ইসলামপন্থি বা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনী কিংবা তেহরান-সমর্থিত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে। তারা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়া।

সূত্র: রয়টার্স
কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow