ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর এএফপির।  শুক্রবার (১৭ জুলাই) কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলার ফলে কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিদ্যুৎ উৎপাদনের বহু ইউনিট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কেন্দ্রটি পুনরায় সচল করার কাজ চলছে। মরুভূমি অধ্যুষিত দেশ কুয়েতে পানীয় জলের প্রায় ৯০ শতাংশই সমুদ্রের পানি বিশুদ্ধকরণের মাধ্যমে সরবরাহ করা হয়। ফলে এ ধরনের স্থাপনায় হামলা দেশটির পানি সরবরাহ ও জনজীবনের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। এদিকে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার ইরান দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ৩২টি ড্রোন ছুড়েছিল। তবে সব ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাউদ আল-আতওয়ান এক বিবৃতিতে জানান, ড্রোনগুলো শনাক্ত করে প্রতিহত করা হয়েছে। প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর এএফপির।  শুক্রবার (১৭ জুলাই) কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলার ফলে কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিদ্যুৎ উৎপাদনের বহু ইউনিট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কেন্দ্রটি পুনরায় সচল করার কাজ চলছে। মরুভূমি অধ্যুষিত দেশ কুয়েতে পানীয় জলের প্রায় ৯০ শতাংশই সমুদ্রের পানি বিশুদ্ধকরণের মাধ্যমে সরবরাহ করা হয়। ফলে এ ধরনের স্থাপনায় হামলা দেশটির পানি সরবরাহ ও জনজীবনের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। এদিকে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার ইরান দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ৩২টি ড্রোন ছুড়েছিল। তবে সব ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাউদ আল-আতওয়ান এক বিবৃতিতে জানান, ড্রোনগুলো শনাক্ত করে প্রতিহত করা হয়েছে। প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েতের সেনাবাহিনীর বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় কুয়েতের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow