ইরানের হামলায় নিরাপদ আশ্রয়ে গিয়ে দোয়া চাইলেন ‘তছনছ’ ছবির নায়ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অনিশ্চয়তার প্রভাব পড়েছে সেখানকার সাধারণ মানুষের জীবনেও। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরে পুরো আরব অঞ্চলজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। সেই পরিস্থিতির মধ্যেই কাতারে অবস্থান করছেন প্রবাসী ব্যবসায়ী ও চিত্রনায়ক মুন্না খান। নিরাপত্তার জন্য তিনি আপাতত নিজের বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন। বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে মুন্না খান লিখেছেন, ‘সবাই একটু দোয়া করবেন। বাসাবাড়ি ছেড়ে ১২ কিলোমিটার দূরে অবস্থান করছি।’ববি হকের সঙ্গে মুন্না খানপোস্টে তিনি কাতারের একটি লোকেশনও চেক-ইন দিয়েছেন। তার এই পোস্টের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই কমেন্ট করে তার খোঁজখবর নিচ্ছেন এবং নিরাপত্তা কামনা করে দোয়া করছেন। জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সেখানে বসবাসকারী অনেক প্রবাসীই সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপদ স্থানে অবস্থান করার জন্য কেউ কেউ সাময়িকভাবে বাসা ছেড়ে অন্যত্র যাচ্ছেন। মুন্না খানও সেই সতর্কতার অংশ হিসেবেই বাসা থেকে দূরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে আসন্ন ঈদে মুক্তি পাওয়

ইরানের হামলায় নিরাপদ আশ্রয়ে গিয়ে দোয়া চাইলেন ‘তছনছ’ ছবির নায়ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অনিশ্চয়তার প্রভাব পড়েছে সেখানকার সাধারণ মানুষের জীবনেও। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরে পুরো আরব অঞ্চলজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। সেই পরিস্থিতির মধ্যেই কাতারে অবস্থান করছেন প্রবাসী ব্যবসায়ী ও চিত্রনায়ক মুন্না খান।

নিরাপত্তার জন্য তিনি আপাতত নিজের বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে মুন্না খান লিখেছেন, ‘সবাই একটু দোয়া করবেন। বাসাবাড়ি ছেড়ে ১২ কিলোমিটার দূরে অবস্থান করছি।’


ববি হকের সঙ্গে মুন্না খান

পোস্টে তিনি কাতারের একটি লোকেশনও চেক-ইন দিয়েছেন। তার এই পোস্টের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই কমেন্ট করে তার খোঁজখবর নিচ্ছেন এবং নিরাপত্তা কামনা করে দোয়া করছেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সেখানে বসবাসকারী অনেক প্রবাসীই সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপদ স্থানে অবস্থান করার জন্য কেউ কেউ সাময়িকভাবে বাসা ছেড়ে অন্যত্র যাচ্ছেন। মুন্না খানও সেই সতর্কতার অংশ হিসেবেই বাসা থেকে দূরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে মুন্না খান অভিনীত সিনেমা ‘তছনছ’। ছবিটির প্রযোজকও তিনি নিজেই। এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মুন্না খান। সিনেমাটির কিছু কাজের জন্য সম্প্রতি দেশে এসেছিলেন তিনি।


মিশা সওদাগরের সঙ্গে মুন্না খান

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মুন্না খান সংগীত জগতেও কাজ করেছেন। শতাধিক মিউজিক্যাল ফিল্মে মডেল হিসেবে অভিনয় করেছেন তিনি। এছাড়া পঞ্চাশটিরও বেশি গানের কথাও লিখেছেন এই শিল্পী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর ধীরে ধীরে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow