ইলিশের ডিমের দামে আগুন, কেজি ৬ হাজার

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাটে এবার ইলিশের পাশাপাশি বেড়েছে ইলিশের ডিমের দামও। বাজারে ডিমওয়ালা ইলিশের সরবরাহ কম থাকায় গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশের ডিম। বুধবার (২৯ জুলাই) ঘাটে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়। মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছিল আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায়। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশের সংখ্যা কম হওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। চাহিদা বাড়লেও সরবরাহ না থাকায় দাম বেড়েছে। মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ডিমওয়ালা ইলিশ অনেক কম পাওয়া যাচ্ছে। চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। একই কারণে ইলিশের পাশাপাশি ডিমের দামও বেড়েছে। ব্যবসায়ী নবীর হোসেন জানান, আগে অধিকাংশ ব্যবসায়ীর কাছেই ইলিশের ডিম পাওয়া যেত। এখন মাত্র দুই-তিনজন ব্যবসায়ী ডিম বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ডিম ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত স

ইলিশের ডিমের দামে আগুন, কেজি ৬ হাজার

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাটে এবার ইলিশের পাশাপাশি বেড়েছে ইলিশের ডিমের দামও। বাজারে ডিমওয়ালা ইলিশের সরবরাহ কম থাকায় গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশের ডিম।

বুধবার (২৯ জুলাই) ঘাটে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়।

মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছিল আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায়। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশের সংখ্যা কম হওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। চাহিদা বাড়লেও সরবরাহ না থাকায় দাম বেড়েছে।

মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ডিমওয়ালা ইলিশ অনেক কম পাওয়া যাচ্ছে। চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। একই কারণে ইলিশের পাশাপাশি ডিমের দামও বেড়েছে।

ব্যবসায়ী নবীর হোসেন জানান, আগে অধিকাংশ ব্যবসায়ীর কাছেই ইলিশের ডিম পাওয়া যেত। এখন মাত্র দুই-তিনজন ব্যবসায়ী ডিম বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ডিম ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, বর্তমানে প্রতিদিন ২০ থেকে ২৫ কেজির বেশি ইলিশের ডিম পাওয়া যায় না। গত বছরের তুলনায় এবার বাজারে এক-তৃতীয়াংশ ডিমও নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এলেও চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা যাচ্ছে না। তবে সামনে ইলিশের সরবরাহ বাড়লে ডিমের সংকট কমবে এবং দামও কিছুটা স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow