ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বড় হামলা
ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহরে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার। হিজবুল্লাহর এক্স বার্তায় বলা হয়েছে, ইসরায়েলি সেনারা শহরের একটি পৌরসভা ভবনের কাছাকাছি অবস্থান করছিলেন। তাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা লেবাননের বিনত জুবাইল জেলার সীমান্ত শহর মারুন আল-রাসে এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানায়নি ইসরায়েলি বাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের ওপর নতুন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার এ হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলা তিনি আশা করেননি। তবে সূত্রের মতে, যুদ্ধ শুরুর আগে তাকে সতর্ক করা হয়েছিল যে ইরান প্রতিশোধ নিতে পারে। ইরান-যুক্তরাষ্ট্র-ইস্রায়েল যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এ পর্যন্ত অন্তত ২,০০০ জন নিহত হয়েছেন। হরমুজ প্রণালি বেশিরভাগ সময় বন্ধ রয়েছে, যা জ্বালানির দাম বাড়িয়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করেছে।
ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহরে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
হিজবুল্লাহর এক্স বার্তায় বলা হয়েছে, ইসরায়েলি সেনারা শহরের একটি পৌরসভা ভবনের কাছাকাছি অবস্থান করছিলেন। তাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা লেবাননের বিনত জুবাইল জেলার সীমান্ত শহর মারুন আল-রাসে এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানায়নি ইসরায়েলি বাহিনী।
এদিকে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের ওপর নতুন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার এ হামলা চালানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলা তিনি আশা করেননি। তবে সূত্রের মতে, যুদ্ধ শুরুর আগে তাকে সতর্ক করা হয়েছিল যে ইরান প্রতিশোধ নিতে পারে।
ইরান-যুক্তরাষ্ট্র-ইস্রায়েল যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এ পর্যন্ত অন্তত ২,০০০ জন নিহত হয়েছেন। হরমুজ প্রণালি বেশিরভাগ সময় বন্ধ রয়েছে, যা জ্বালানির দাম বাড়িয়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করেছে।
What's Your Reaction?