ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে কয়েকটি ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাইফাদুন এলাকায় দুটি গাড়ি এবং শৌকিন গ্রামে আরেকটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা ও সেনা উপস্থিতি চলতে থাকলে সেটি শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ইসরায়েল দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না। ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে তাদের সেনা উপস্থিতি অব্যাহত থাকবে। এদিকে, লেবাননের অনেক বাসিন্দা নিজেদের বাড়িঘর দেখতে এলাকায় ফিরলেও তারা এখনো নিরাপদ বোধ করছেন না। তাদের আশঙ্কা, যে কোনো সময় আবারও সংঘর্

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে কয়েকটি ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাইফাদুন এলাকায় দুটি গাড়ি এবং শৌকিন গ্রামে আরেকটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা ও সেনা উপস্থিতি চলতে থাকলে সেটি শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ইসরায়েল দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না। ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে তাদের সেনা উপস্থিতি অব্যাহত থাকবে। এদিকে, লেবাননের অনেক বাসিন্দা নিজেদের বাড়িঘর দেখতে এলাকায় ফিরলেও তারা এখনো নিরাপদ বোধ করছেন না। তাদের আশঙ্কা, যে কোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow