ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ইসরায়েলকে দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায় ২০০০ সালে দেশটি থেকে ইসরায়েলি বাহিনীর নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানি বলেন, ইসরায়েল যদি তার ‘আগ্রাসন ও দখলদারিত্ব’ অব্যাহত রাখে, তবে তাকে ‘অপমান ও পরাজয়ের’ মধ্য দিয়ে লেবানন থেকে বিতাড়িত করা হবে। তিনি বলেন, ‘যদি তোমরা নিজেদের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে ২০০০ সালের সেই ঘটনা আবারও ঘটবে। সে বছর তোমরা অপমানিত হয়ে এই ভূমি থেকে পালিয়ে গিয়েছিলে। সিদ্ধান্ত তোমাদের।’  এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না। যতদিন প্রয়োজন, ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি মনে করা গোষ্ঠীগুলোর ওপর চাপ অব্যাহত রাখা হবে। উল্লেখ্য, ২০০০ সালে ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে দক্ষ

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ইসরায়েলকে দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায় ২০০০ সালে দেশটি থেকে ইসরায়েলি বাহিনীর নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানি বলেন, ইসরায়েল যদি তার ‘আগ্রাসন ও দখলদারিত্ব’ অব্যাহত রাখে, তবে তাকে ‘অপমান ও পরাজয়ের’ মধ্য দিয়ে লেবানন থেকে বিতাড়িত করা হবে।

তিনি বলেন, ‘যদি তোমরা নিজেদের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে ২০০০ সালের সেই ঘটনা আবারও ঘটবে। সে বছর তোমরা অপমানিত হয়ে এই ভূমি থেকে পালিয়ে গিয়েছিলে। সিদ্ধান্ত তোমাদের।’ 

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না। যতদিন প্রয়োজন, ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে।

নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি মনে করা গোষ্ঠীগুলোর ওপর চাপ অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, ২০০০ সালে ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের স্মরণে প্রতি বছর ২৫ মে দেশটিতে ‘মুক্তি দিবস’ পালন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow