ইসরায়েলি পর্যটককে দলবদ্ধ ধর্ষণ, সঙ্গীকে হত্যা: ভারতে ৩ জনের মৃত্যুদণ্ড

ভারতের কর্ণাটক এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মাল্লেশ ওরফে হান্ডিমাল্লা, সাই এবং শরণাপ্পা। গত বছরের মার্চে সংঘটিত ওই ঘটনার মামলায় তাদের ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) সাজা ঘোষণা করা হয়। বর্বরোচিত এই ঘটনাটি ঘটে ২০২৫ সালের ৬ মার্চ রাতে সানাপুরা এলাকায় তুঙ্গভদ্রা লেফট ব্যাংক খালের ধারে। পুলিশ জানায়, ওই রাতে এক ইসরায়েলি নারী পর্যটক, এক হোমস্টে পরিচালনাকারী নারী এবং তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটকের কাছে অর্থ দাবি করে অভিযুক্তরা। অর্থ দিতে অস্বীকৃতি জানালে তিনজনকে খালে ফেলে দেওয়া হয় এবং দুই নারীকে যৌন নির্যাতন করা হয়। খালে ফেলে দেওয়া তিন পুরুষের মধ্যে দুজন সাঁতরে প্রাণে বাঁচালেও উড়িষ্যার এক পর্যটক পানিতে ডুবে মারা যান। আরও পড়ুন>>ভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো শত শত বিদেশিভারতের মানুষ ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুকে জানালেন মোদীইসরায়েলে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক, কাজ করবে ফিলিস্তিনিদের জায়গায়‘বয়কট ইসরায়েল’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ

ইসরায়েলি পর্যটককে দলবদ্ধ ধর্ষণ, সঙ্গীকে হত্যা: ভারতে ৩ জনের মৃত্যুদণ্ড

ভারতের কর্ণাটক এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মাল্লেশ ওরফে হান্ডিমাল্লা, সাই এবং শরণাপ্পা। গত বছরের মার্চে সংঘটিত ওই ঘটনার মামলায় তাদের ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) সাজা ঘোষণা করা হয়।

বর্বরোচিত এই ঘটনাটি ঘটে ২০২৫ সালের ৬ মার্চ রাতে সানাপুরা এলাকায় তুঙ্গভদ্রা লেফট ব্যাংক খালের ধারে। পুলিশ জানায়, ওই রাতে এক ইসরায়েলি নারী পর্যটক, এক হোমস্টে পরিচালনাকারী নারী এবং তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটকের কাছে অর্থ দাবি করে অভিযুক্তরা।

অর্থ দিতে অস্বীকৃতি জানালে তিনজনকে খালে ফেলে দেওয়া হয় এবং দুই নারীকে যৌন নির্যাতন করা হয়। খালে ফেলে দেওয়া তিন পুরুষের মধ্যে দুজন সাঁতরে প্রাণে বাঁচালেও উড়িষ্যার এক পর্যটক পানিতে ডুবে মারা যান।

আরও পড়ুন>>
ভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো শত শত বিদেশি
ভারতের মানুষ ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুকে জানালেন মোদী
ইসরায়েলে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক, কাজ করবে ফিলিস্তিনিদের জায়গায়
‘বয়কট ইসরায়েল’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

নৃশংস এই ঘটনা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং ব্যাপক নিন্দার ঝড় ওঠে। আতঙ্কে হামপি শহর ছাড়েন বহু বিদেশি পর্যটক।

গঙ্গাবতী জেলা ও সেশনস আদালতের বিচারক রায়ে উল্লেখ করেন, এটি ‘রেয়ারেস্ট অব দ্য রেয়ার’ বা বিরলতম নৃশংস অপরাধের মধ্যে পড়ে, যার জন্য সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য।

সূত্র: এনডিটিভি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow