ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর মিসাইল নিক্ষেপ

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী Hezbollah দাবি করেছে, তারা লেবানন সীমান্তসংলগ্ন বালাত (Balat) এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করেছে। এমন সংবাদ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে (১৪:৫৫ GMT) ওই হামলা চালানো হয়। তাদের দাবি, আগে থেকেই ওই স্থানে ইসরায়েলি সেনাদের জড়ো হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছিল। হিজবুল্লাহ আরও দাবি করেছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি “সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে”। তবে এ বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর মিসাইল নিক্ষেপ

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী Hezbollah দাবি করেছে, তারা লেবানন সীমান্তসংলগ্ন বালাত (Balat) এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করেছে। এমন সংবাদ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে (১৪:৫৫ GMT) ওই হামলা চালানো হয়। তাদের দাবি, আগে থেকেই ওই স্থানে ইসরায়েলি সেনাদের জড়ো হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছিল।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি “সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে”।

তবে এ বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow