ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় যৌথ হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলেও হামলা অব্যাহত রেখেছে দেশটি। বর্তমানে উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত। সূত্র: আল জাজিরা ইএ

ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় যৌথ হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলেও হামলা অব্যাহত রেখেছে দেশটি। বর্তমানে উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত।

সূত্র: আল জাজিরা

ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow