ইসরায়েলে মাইক্রোসফটের কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।  তেহরানের দাবি, তাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ছিল ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা। ইরানের দাবি অনুযায়ী, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরশেবা শহরে অবস্থিত সামরিক যোগাযোগ স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এটি ছিল তাদের চালানো হামলার ১১তম পর্যায়। দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ ইসরাইলের বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে, এটিই বিরশেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে।

ইসরায়েলে মাইক্রোসফটের কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

তেহরানের দাবি, তাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ছিল ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা।

ইরানের দাবি অনুযায়ী, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরশেবা শহরে অবস্থিত সামরিক যোগাযোগ স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এটি ছিল তাদের চালানো হামলার ১১তম পর্যায়।

দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ ইসরাইলের বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে, এটিই বিরশেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow