ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, খোররামশাহর-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দর এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, একই সঙ্গে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির প্রায় ২০টি লক্ষ্যবস্তুতেও হামলা করা হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে এবং ইসরাইলের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রাডার স্থাপনা মেরনেও আঘাত হেনেছে। এছাড়া ইরান-ইরাক সীমান্তের কাছে কাসর-ই শিরিন এলাকায় একটি ইসরাইলি হারমিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে আইআরজিসি, বাসিজ বাহিনী ও ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের আজাদি স্টেডিয়ামে

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, খোররামশাহর-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দর এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, একই সঙ্গে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির প্রায় ২০টি লক্ষ্যবস্তুতেও হামলা করা হয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে এবং ইসরাইলের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রাডার স্থাপনা মেরনেও আঘাত হেনেছে। এছাড়া ইরান-ইরাক সীমান্তের কাছে কাসর-ই শিরিন এলাকায় একটি ইসরাইলি হারমিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে আইআরজিসি, বাসিজ বাহিনী ও ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের আজাদি স্টেডিয়ামের ভেতরের একটি বড় স্পোর্টস হল হামলায় ধ্বংস হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিছু পানি ও বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের শহীদ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে কুয়েতে একটি মার্কিন কমান্ড সেন্টারে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে পেন্টাগন। ইসরাইলেও কয়েকটি হামলায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow