ইসরায়েলের হামলায় আইআরজিসি কমান্ডার নিহত

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়,  ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র এ তথ্য জানিয়েছে। একই প্রতিবেদনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহতের দাবি করা হয়।  তবে এখন পর্যন্ত ইরান দাবির পক্ষে বা বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি।  এদিকে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে সংখ্যাটি ৪০ উল্লেখ করা হয়। জানা গেছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১জনে দাঁড়িয়েছে। স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হ

ইসরায়েলের হামলায় আইআরজিসি কমান্ডার নিহত
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়,  ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র এ তথ্য জানিয়েছে। একই প্রতিবেদনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহতের দাবি করা হয়।  তবে এখন পর্যন্ত ইরান দাবির পক্ষে বা বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি।  এদিকে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে সংখ্যাটি ৪০ উল্লেখ করা হয়। জানা গেছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১জনে দাঁড়িয়েছে। স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। এদিকে জর্ডান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশ করে। সেগুলো আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। শনিবার দুপুরে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে তা স্পষ্ট নয়। ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দাবি করেছে, ইরানই এসব হামলা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow