ইসরায়েলের হামলায় শিশুদের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে : জাতিসংঘ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু সংস্থার মুখপাত্র জেমস এলডার জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অন্তত ৭০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। তিনি বলেন, শিশুরা অসহনীয় মূল্য দিচ্ছে। সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা ক্রমেই বেড়ে চলেছে। তার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে গড়ে প্রতি সপ্তাহে অন্তত একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও প্রায় ৮৫০ শিশু। অধিকাংশ হতাহত হয়েছে গুলিবর্ষণের ঘটনায়। জাতিসংঘ জানিয়েছে, গত মার্চে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা ছিল গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। সংস্থাটির মতে, ইসরায়েলি হামলার কারণে শিশুদের বেঁচে থাকা ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার মৌলিক পরিবেশও ধ্বংস হয়ে যাচ্ছে। বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাস্থ্যসেবায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং মানুষের চলাচল সীমিত করা হচ্ছে।

ইসরায়েলের হামলায় শিশুদের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে : জাতিসংঘ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশু সংস্থার মুখপাত্র জেমস এলডার জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অন্তত ৭০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

তিনি বলেন, শিশুরা অসহনীয় মূল্য দিচ্ছে। সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা ক্রমেই বেড়ে চলেছে।

তার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে গড়ে প্রতি সপ্তাহে অন্তত একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও প্রায় ৮৫০ শিশু। অধিকাংশ হতাহত হয়েছে গুলিবর্ষণের ঘটনায়।

জাতিসংঘ জানিয়েছে, গত মার্চে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা ছিল গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

সংস্থাটির মতে, ইসরায়েলি হামলার কারণে শিশুদের বেঁচে থাকা ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার মৌলিক পরিবেশও ধ্বংস হয়ে যাচ্ছে। বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাস্থ্যসেবায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং মানুষের চলাচল সীমিত করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow