ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নিঃসন্দেহে জায়নবাদী ইসরায়েলি শাসনব্যবস্থা সব ইসলামি দেশের এক নম্বর শত্রু। তেহরানে ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ কাজিম আল-জাইদির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালিবাফ বলেন, জায়নবাদী শাসনের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর ঐক্য রক্ষায় ইরান ও ইরাকের সহযোগিতা অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে। বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোকানুষ্ঠান আয়োজনের জন্য ইরাকের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও ইসলামী বিশ্বের স্বার্থে তেহরান ও বাগদাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ যৌথভাবে কাজ করলে অঞ্চলের অনেক সংকটের সমাধান সম্ভব। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, ইরান ও ইরাকের ভাগ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আয়াতুল্লাহ খামেনির জানাজা বিশ্ববাসীর সামনে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে। মুসলিম বিশ্ব ও শিয়া সম্প্রদায়ের মধ্যে খামেনির জন

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নিঃসন্দেহে জায়নবাদী ইসরায়েলি শাসনব্যবস্থা সব ইসলামি দেশের এক নম্বর শত্রু। তেহরানে ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ কাজিম আল-জাইদির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালিবাফ বলেন, জায়নবাদী শাসনের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর ঐক্য রক্ষায় ইরান ও ইরাকের সহযোগিতা অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে।

বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোকানুষ্ঠান আয়োজনের জন্য ইরাকের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও ইসলামী বিশ্বের স্বার্থে তেহরান ও বাগদাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ যৌথভাবে কাজ করলে অঞ্চলের অনেক সংকটের সমাধান সম্ভব।

এ সময় ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, ইরান ও ইরাকের ভাগ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত।
আয়াতুল্লাহ খামেনির জানাজা বিশ্ববাসীর সামনে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে।

মুসলিম বিশ্ব ও শিয়া সম্প্রদায়ের মধ্যে খামেনির জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে আল-জাইদি বলেন, সম্পদ বা ক্ষমতা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা কেনা যায় না। তীব্র গরম উপেক্ষা করে ইরাকে লাখো মানুষের উপস্থিতি ছিল এক অসাধারণ দৃশ্য, যা বিশ্বের সামনে একটি বিশেষ চিত্র তুলে ধরেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow