ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন মুফতি মুহিববুল্লা হিল বাকী

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। দেশের প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমাম সচিব পদমর্যাদার এ প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ পাওয়ায় বিষয়টি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক) (১) ও ৫(ক) (২) অনুযায়ী তাকে অন্যান্য পেশাগত ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ধর্মীয় জ্ঞান, আধুনিক শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে মুফতি মুহিববুল্লা হিল বাকী দীর্ঘদিন ধরে দেশের ইসলামী অঙ্গনে বিশেষভাবে পরিচিত। তিনি কওমি, আলিয়া ও আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা,

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন মুফতি মুহিববুল্লা হিল বাকী
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। দেশের প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমাম সচিব পদমর্যাদার এ প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ পাওয়ায় বিষয়টি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক) (১) ও ৫(ক) (২) অনুযায়ী তাকে অন্যান্য পেশাগত ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ধর্মীয় জ্ঞান, আধুনিক শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে মুফতি মুহিববুল্লা হিল বাকী দীর্ঘদিন ধরে দেশের ইসলামী অঙ্গনে বিশেষভাবে পরিচিত। তিনি কওমি, আলিয়া ও আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেন। কওমি শিক্ষায় দাওরায়ে হাদিস, আলিয়া শিক্ষায় কামিল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। কর্মজীবনে তিনি শিক্ষক, গবেষক ও প্রশিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি চট্টগ্রামের দারুল মারিফ ও দারুল উলুম মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানে ইসলামি জ্ঞানচর্চা ও পাঠদানে নিয়োজিত ছিলেন। ধর্মীয় অঙ্গনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইমামতি করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করে ইসলামের মধ্যপন্থা, মানবিকতা ও সহনশীলতার বার্তা তুলে ধরেছেন। ইসলামি ব্যাংকিং ও শরিয়াহভিত্তিক অর্থনীতিতেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সবশেষে তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ছাড়াও মিশর ও ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশগ্রহণ করেন। আরবি, উর্দু, হিন্দি, ফারসি, ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষতা তাকে বহুমাত্রিক জ্ঞানচর্চার একজন ব্যতিক্রমী আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, তার এ নিয়োগ ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে নতুন গতি, গবেষণানির্ভর পরিকল্পনা এবং ধর্মীয় মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে। একই সঙ্গে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দক্ষ ও শিক্ষিত আলেমদের সম্পৃক্ততার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হলো বলেও মনে করছেন তারা। ইসলামিক ফাউন্ডেশন পরিবার নবনিযুক্ত মহাপরিচালকের সফল দায়িত্ব পালন কামনা করেছে এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও জনমুখী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow