ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে, ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) মুনাফা বেড়েছে। একই সঙ্গে ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.২৫ টাকা। এ সময় শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২১ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০.১১ টাকা। ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৮৬ টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ২১.৩৮ টাকা। ২০২৫ অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। তবে স্পন্সর ও পরিচালকরা এই লভ্যাংশ পাবেন না। কোম্পানির স্পন্সর ও পরিচালকদের হাতে রয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৭১৯টি শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের জন্য মোট নগদ লভ্যাংশে

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে, ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) মুনাফা বেড়েছে। একই সঙ্গে ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.২৫ টাকা। এ সময় শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২১ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০.১১ টাকা।

২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৮৬ টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ২১.৩৮ টাকা।

২০২৫ অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। তবে স্পন্সর ও পরিচালকরা এই লভ্যাংশ পাবেন না। কোম্পানির স্পন্সর ও পরিচালকদের হাতে রয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৭১৯টি শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের জন্য মোট নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৮৬২ টাকা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন ২০২৬, বিকেল ৩টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ জুন ২০২৬।

এছাড়া ২০২৫ অর্থবছরের জন্য কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.১০ টাকা, যা ২০২৪ সালে ছিল ১.০৭ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১.৫৮ টাকা (আগে ২১.১২ টাকা) এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.৩১ টাকা, যা আগের বছরে ছিল ০.৭৬ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানানোয় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে না বলে জানিয়েছে ডিএসই।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow