ইয়াবা ও নগদ টাকাসহ দম্পতি গ্রেপ্তার
কিশোরগঞ্জের নিকলীতে ৬২ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৪৪০ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দম্পতি হচ্ছে, ভাটিবরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার মাহাবুবুর রহমানের নির্দেশনায় এসআই রোমান খানের নেতৃত্বে এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন, এএসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন। নিকলী থানা পুলিশের টিমটি ভাটিবরাটিয়া গ্রামের নাদিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নাদিম দম্পতির কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়। এ সময় আনোয়ার হোসেন নামে একজন দৌড়ে পালিয়ে গেলেও নাদিম ও তার স্ত্রী রানুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে। নিকলী থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা
কিশোরগঞ্জের নিকলীতে ৬২ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৪৪০ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দম্পতি হচ্ছে, ভাটিবরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার মাহাবুবুর রহমানের নির্দেশনায় এসআই রোমান খানের নেতৃত্বে এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন, এএসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন। নিকলী থানা পুলিশের টিমটি ভাটিবরাটিয়া গ্রামের নাদিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নাদিম দম্পতির কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।
এ সময় আনোয়ার হোসেন নামে একজন দৌড়ে পালিয়ে গেলেও নাদিম ও তার স্ত্রী রানুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে। নিকলী থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের শিকড় উপড়ে ফেলতে কাজ করছে পুলিশ।
What's Your Reaction?