ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আরিফ ও মো. মারুফ।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট নগরীর পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ ও মো. মারুফের কাছ থেকে ৯ হাজার ৬৩৫টি ইয়াবা ট্যাবলেট এবং ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাবের পুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য, জব্দকৃত আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার দুই আসামির বিরুদ্ধে যাব
চট্টগ্রামে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আরিফ ও মো. মারুফ।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট নগরীর পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ ও মো. মারুফের কাছ থেকে ৯ হাজার ৬৩৫টি ইয়াবা ট্যাবলেট এবং ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাবের পুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য, জব্দকৃত আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার দুই আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত।