ইয়াবাসহ এনসিপির নেতা গ্রেপ্তার, অতঃপর বহিষ্কার

গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাকিল খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাদেমুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব চৌধুরী রাহাত ইবনে শহীদের যৌথ সিদ্ধান্তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাদেমুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি।  উল্লেখ্য, রোববার (১৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. নওশের

ইয়াবাসহ এনসিপির নেতা গ্রেপ্তার, অতঃপর বহিষ্কার
গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাকিল খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাদেমুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব চৌধুরী রাহাত ইবনে শহীদের যৌথ সিদ্ধান্তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাদেমুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি।  উল্লেখ্য, রোববার (১৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. নওশের আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সেই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকার জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের খোলা স্থানে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার অভিযোগে শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মামলায় কোনো ভুক্তভোগী নেই এবং উদ্ধার হওয়া ৮ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow