ঈদ পোশাকে এবার যা ট্রেন্ডে

ঈদ আসলে বাংলাদেশে পোশাকের বাজার সবচেয়ে বেশি জমে ওঠে। বড় ডিজাইনার থেকে ক্ষুদ্র বুটিক, সবাই নতুন ঈদ কালেকশন নিয়ে হাজির হন। বছরের যে কোনো সময়ের পোশাকের ধারা ঈদুল ফিতরের সময়ই মূলত নির্ধারিত হয়। এই সময় পোশাকের স্টাইল, রং এবং কাপড়ের ধরণ সবই বেশ নজর কাড়ে । সালোয়ার-কামিজের কাট ও স্টাইলে নতুনত্বঈদ মানেই নতুন পোশাকের আনন্দ। আর এই উৎসবে নারীদের অন্যতম জনপ্রিয় পোশাক হলো সালোয়ার-কামিজ। আরামদায়ক হওয়ার পাশাপাশি এটি সব বয়সের মানুষের কাছেই সমানভাবে জনপ্রিয়। তাই ঈদের পোশাক হিসেবে সালোয়ার-কামিজ বেছে নেওয়ার সময় অনেকেই রং, কাপড় ও নকশার দিকে বিশেষ নজর দেন। বর্তমানে এই ঐতিহ্যবাহী পোশাকে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া, ফলে সালোয়ার-কামিজে দেখা যাচ্ছে নতুন নতুন স্টাইল ও ডিজাইন। এবারের ঈদ ফ্যাশনে সালোয়ার-কামিজের কাট ও স্টাইলে বেশ পরিবর্তন এসেছে। কোথাও লম্বা কুর্তার সঙ্গে পালাজ্জো প্যান্টের সমন্বয় দেখা যাচ্ছে, আবার কোথাও সোজা কাটের কামিজের সঙ্গে স্ট্রেইট প্যান্টের ডিজাইন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধরনের পোশাকগুলো যেমন আরামদায়ক, তেমনি দেখতে আধুনিক ও স্টাইলিশ। এবারের সংগ্রহে কাঁথা স্টিচ, মোগল, জামদানি, ট্র্যাডিশনাল এবং

ঈদ পোশাকে এবার যা ট্রেন্ডে

ঈদ আসলে বাংলাদেশে পোশাকের বাজার সবচেয়ে বেশি জমে ওঠে। বড় ডিজাইনার থেকে ক্ষুদ্র বুটিক, সবাই নতুন ঈদ কালেকশন নিয়ে হাজির হন। বছরের যে কোনো সময়ের পোশাকের ধারা ঈদুল ফিতরের সময়ই মূলত নির্ধারিত হয়। এই সময় পোশাকের স্টাইল, রং এবং কাপড়ের ধরণ সবই বেশ নজর কাড়ে ।

সালোয়ার-কামিজের কাট ও স্টাইলে নতুনত্ব
ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ। আর এই উৎসবে নারীদের অন্যতম জনপ্রিয় পোশাক হলো সালোয়ার-কামিজ। আরামদায়ক হওয়ার পাশাপাশি এটি সব বয়সের মানুষের কাছেই সমানভাবে জনপ্রিয়। তাই ঈদের পোশাক হিসেবে সালোয়ার-কামিজ বেছে নেওয়ার সময় অনেকেই রং, কাপড় ও নকশার দিকে বিশেষ নজর দেন। বর্তমানে এই ঐতিহ্যবাহী পোশাকে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া, ফলে সালোয়ার-কামিজে দেখা যাচ্ছে নতুন নতুন স্টাইল ও ডিজাইন।

fti

এবারের ঈদ ফ্যাশনে সালোয়ার-কামিজের কাট ও স্টাইলে বেশ পরিবর্তন এসেছে। কোথাও লম্বা কুর্তার সঙ্গে পালাজ্জো প্যান্টের সমন্বয় দেখা যাচ্ছে, আবার কোথাও সোজা কাটের কামিজের সঙ্গে স্ট্রেইট প্যান্টের ডিজাইন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধরনের পোশাকগুলো যেমন আরামদায়ক, তেমনি দেখতে আধুনিক ও স্টাইলিশ।

এবারের সংগ্রহে কাঁথা স্টিচ, মোগল, জামদানি, ট্র্যাডিশনাল এবং কাশ্মীরি মোটিফের পাশাপাশি আন্তর্জাতিক ঘরানার নকশাও ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ইজনিক, ফ্লোরাল, ট্রাইবাল, টার্কিশ আর্ট, ইসলামিক, ইজিপ্সিয়ান, গ্রিক ও ওরিয়েন্টাল মোটিফের প্রভাব বেশ লক্ষণীয়। এমনকি ‘বিউটি অব রাগস’-এর মতো মিক্সড মোটিফ থেকেও অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

rt6

এই নকশাগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে ডিজাইনাররা ব্যবহার করেছেন নানা ধরনের কারুকাজ। যেমন-হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই। এসব কাজের মাধ্যমে পোশাকে তৈরি হচ্ছে ভিন্নধর্মী সৌন্দর্য, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।

এবারের ফ্যাশনে গলা ও হাতার ডিজাইনেও এসেছে বড় পরিবর্তন। অনেক কামিজে গলার নকশায় নতুনত্ব দেখা যাচ্ছে। কিছু ডিজাইনে অব-শোল্ডার বা কাঁধ থেকে নামানো স্টাইল ব্যবহার করা হয়েছে, যা পোশাকে আধুনিকতা যোগ করেছে। পাশাপাশি হাই নেকের কামিজের প্রতিও অনেকের আগ্রহ দেখা যাচ্ছে।

tyu

হাতার ডিজাইনেও রয়েছে বৈচিত্র্য। কোথাও লম্বা হাতা, কোথাও কনুই পর্যন্ত হাতা, আবার কোথাও কাটা বা ভিন্ন কাটের হাতা দেখা যাচ্ছে। এসব ভিন্ন ধরনের হাতার ডিজাইন পোশাককে আরও স্টাইলিশ করে তুলছে।

রং ও কাপড়ের ব্যবহার
গরমের কথা মাথায় রেখে হালকা রংগুলো প্রাধান্য পেয়েছে। সাদা, ঘিয়ে রং, হালকা গোলাপি, নীল, আকাশি রঙের পোশাক বেশি দেখা যাচ্ছে। প্রায় সব বুটিক হাউসে রাজশাহী সিল্ক এবং অ্যান্ডি সিল্কের পোশাক পাওয়া যাচ্ছে। সুতি, ভিসকস, মসলিন, লিনেন ও জ্যাকার্ডের ব্যবহারও বেশি।

rty

আরাম এবং স্টাইলের সমন্বয়
ঈদ ফ্যাশনে স্টাইলের সঙ্গে আরামের সমন্বয় বজায় রাখার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। কিশোর-কিশোরী থেকে কর্মজীবী পর্যন্ত সবাইকে জন্য রয়েছে নানা ধরনের পোশাক যেমন- কুর্তা, সালোয়ার-কামিজ সেট, লম্বা গাউন, টু-পিস, কুর্তা-প্যান্ট সেট। পুরুষদের জন্য আছে ক্লাসিক পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি, কাবলি সেট। দম্পতিদের জন্য রয়েছে ম্যাচিং কম্বো কালেকশন।

yui

নকশা ও কাটিং
পোশাকের নকশায় ব্যবহার হয়েছে প্রিন্ট, সাবলাইমেশন প্রিন্ট, কারচুপি ও এমব্রয়ডারি। মোটিফ ও কাটিংয়ে রাখা হয়েছে উৎসবের আমেজ। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক ও অ্যাসিমেট্রিক-বিভিন্ন ধাঁচের কাটের পোশাক পাওয়া যাচ্ছে।

rty

ফ্রেশ মিডিয়াম কুর্তি ও ভারি কাজ
গরমের জন্য মিডিয়াম কুর্তি বা টপ বেছে নিচ্ছেন অনেকে। এবারের ট্রেন্ডে মিডিয়াম কুর্তিতে ফ্রিঞ্জ ডিজাইন, রেট্রো নকশা ও উৎসবমুখর রঙের ব্যবহার লক্ষ্য করা গেছে। ভারি কাজের পোশাকেও এবার নজর দেওয়া হয়েছে। চুমকি ও পাথরের কাজ করা শর্ট কামিজ, নেট, টিস্যু বা অরগ্যাঞ্জার ভারি কাজ করা ওড়না, থ্রি-পিস-সবই এই ঈদে চলবে। 

আরও পড়ুন:
সাদার রাজকীয়তায় মোহময় সাবিলা নূর 
রাজকীয় শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বাঁধন 

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow