ঈদ মাতাবে রাকেশ বসুর ২ নাটক

চারিদিকে উৎসবের আমেজ, আর সেই আমেজে বাড়তি রঙ ছড়াতে প্রস্তুত দেশের ছোট পর্দা। ঈদ মানেই তো নাওয়া-খাওয়া ভুলে ড্রয়িংরুমে টিভির সামনে বসে নাটকের মায়াজালে ডুবে যাওয়া। দর্শকদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং বিনোদনের পালে নতুন হাওয়া লাগাতে এবারের ঈদে জোড়া চমক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা রাকেশ বসু। ভিন্নধর্মী গল্প আর তারকাবহুল আয়োজনে ছোট পর্দা মাতাতে পুরোপুরি প্রস্তুত তিনি। ঈদের বিশেষ আনন্দ মানেই ধারাবাহিক নাটকের টানটান উত্তেজনা। নির্মাতা রাকেশ বসু এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘পা পিছলে আলুর দম’। মনসুর রহমান চঞ্চলের রচনায় এই নাটকটি দেখা যাবে এনটিভি-তে। নাটকটির অভিনয় শিল্পী তালিকায় রয়েছে একঝাঁক পরিচিত মুখ,মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী, আবু হুরায়রা তানভীর ও মাখনুন সুলতানা মাহিমা। * এছাড়াও অভিনয় করেছেন তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, ফাতেমা হিরাসহ আরও অনেকে। হাসি-কান্না আর টক-ঝাল-মিষ্টি সম্পর্কের এক অনবদ্য রসায়ন নিয়ে সাত দিনব্যাপী দর্শকদের মাতিয়ে রাখবে এই বিশেষ আয়োজন। গল্পের জাদুতে দর্শকদের বুদ করে রাখতে দীপ্ত টিভিতে আসছে রাকেশ বসুর আরেক আলোচিত নির্

ঈদ মাতাবে রাকেশ বসুর ২ নাটক
চারিদিকে উৎসবের আমেজ, আর সেই আমেজে বাড়তি রঙ ছড়াতে প্রস্তুত দেশের ছোট পর্দা। ঈদ মানেই তো নাওয়া-খাওয়া ভুলে ড্রয়িংরুমে টিভির সামনে বসে নাটকের মায়াজালে ডুবে যাওয়া। দর্শকদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং বিনোদনের পালে নতুন হাওয়া লাগাতে এবারের ঈদে জোড়া চমক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা রাকেশ বসু। ভিন্নধর্মী গল্প আর তারকাবহুল আয়োজনে ছোট পর্দা মাতাতে পুরোপুরি প্রস্তুত তিনি। ঈদের বিশেষ আনন্দ মানেই ধারাবাহিক নাটকের টানটান উত্তেজনা। নির্মাতা রাকেশ বসু এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘পা পিছলে আলুর দম’। মনসুর রহমান চঞ্চলের রচনায় এই নাটকটি দেখা যাবে এনটিভি-তে। নাটকটির অভিনয় শিল্পী তালিকায় রয়েছে একঝাঁক পরিচিত মুখ,মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী, আবু হুরায়রা তানভীর ও মাখনুন সুলতানা মাহিমা। * এছাড়াও অভিনয় করেছেন তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, ফাতেমা হিরাসহ আরও অনেকে। হাসি-কান্না আর টক-ঝাল-মিষ্টি সম্পর্কের এক অনবদ্য রসায়ন নিয়ে সাত দিনব্যাপী দর্শকদের মাতিয়ে রাখবে এই বিশেষ আয়োজন। গল্পের জাদুতে দর্শকদের বুদ করে রাখতে দীপ্ত টিভিতে আসছে রাকেশ বসুর আরেক আলোচিত নির্মাণ ‘জাদুকার মোতালেব ২’। প্রথম কিস্তির সাফল্যের পর এবার আরও বড় পরিসরে হাজির হচ্ছেন নির্মাতা। মনসুর রহমান চঞ্চলের রচনায় নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকেশ বসু নিজেই। এই নাটকের প্রধান আকর্ষণ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সাথে আরও থাকছেন, সামিয়া অথৈ, এ কে আজাদ সেতু, সায়মন খান ও অর্পণ। ঈদের এই বিশেষ নাটকগুলো দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করবে, তা সময়ের ওপর ছেড়ে দিলেও রাকেশ বসুর নির্মাণ আর দেশের জনপ্রিয় সব তারকাদের উপস্থিতি যে দর্শকদের নাটকমুখী করবে, তাতে কোনো সন্দেহ নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow