ঈদযাত্রাই শেষ যাত্রা হলো সাগরের
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো. সাগর (২৮)। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা থেকে সাগর মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নগরজালফৈ এলাকায় পৌঁছলে অজ্ঞাত কোনো ভারি যানবাহন তাকে চাপা দেয়। এতে সাগর মাথা থ্যাঁতলে ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো. সাগর (২৮)।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা থেকে সাগর মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নগরজালফৈ এলাকায় পৌঁছলে অজ্ঞাত কোনো ভারি যানবাহন তাকে চাপা দেয়। এতে সাগর মাথা থ্যাঁতলে ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস
What's Your Reaction?