ঈদযাত্রায় নিহত: নওগাঁর ১০ পরিবার পেলো আর্থিক সহযোগিতা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ১০ পরিবার ও আহত ৫ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এসময় নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো. আব্দুর রাকিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মো. নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরমান হোসেন রুমন/এফএ/জেআইএম

ঈদযাত্রায় নিহত: নওগাঁর ১০ পরিবার পেলো আর্থিক সহযোগিতা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ১০ পরিবার ও আহত ৫ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এসময় নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো. আব্দুর রাকিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মো. নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরমান হোসেন রুমন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow