ঈদযাত্রায় শহরতলী প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে যেসব ট্রেন

ঈদযাত্রায় সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হচ্ছে৷ সম্প্রতি রেলভবনে সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার এক প্রস্তুতিমূলক সভায় ট্রেনগুলো শহরতলী প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করার সিদ্ধান্ত হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী, আগামীকাল সোমবার (১৬ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। এনএস/এমকেআর  

ঈদযাত্রায় শহরতলী প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে যেসব ট্রেন

ঈদযাত্রায় সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হচ্ছে৷

সম্প্রতি রেলভবনে সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার এক প্রস্তুতিমূলক সভায় ট্রেনগুলো শহরতলী প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করার সিদ্ধান্ত হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী, আগামীকাল সোমবার (১৬ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

এনএস/এমকেআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow