ঈদুল আজহা উপলক্ষে অধস্তন আদালত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার( ১৭ মে) হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির ভাষ্যমতে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকলেও ২৩ ও ২৪ মে এসব আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন হাইকোর্টের রেজিস্ট্রার (বিচার) (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব। এফএইচ/এমএসএম  

ঈদুল আজহা উপলক্ষে অধস্তন আদালত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার( ১৭ মে) হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকলেও ২৩ ও ২৪ মে এসব আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন হাইকোর্টের রেজিস্ট্রার (বিচার) (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।

এফএইচ/এমএসএম

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow