ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত–এর জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। বুধবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি–এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ১৮ মে (সোমবার) ১৪৪৭ হিজরি সনের যুল-হিজ্জাহ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে, আরাফার দিবস পালিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। জ্যোতির্বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, উল্লেখিত তারিখগুলো বৈজ্ঞানিক পূর্বাভাসের ওপর ভিত্তি করে নির্ধারিত। তবে জিলহজ মাস, আরাফার দিন ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ সরকারিভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সাধারণত, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই হিসাবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে দেশের আকাশে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার ওপর দেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করছে।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত–এর জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

বুধবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি–এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ১৮ মে (সোমবার) ১৪৪৭ হিজরি সনের যুল-হিজ্জাহ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে হিসাবে, আরাফার দিবস পালিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

জ্যোতির্বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, উল্লেখিত তারিখগুলো বৈজ্ঞানিক পূর্বাভাসের ওপর ভিত্তি করে নির্ধারিত। তবে জিলহজ মাস, আরাফার দিন ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ সরকারিভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

সাধারণত, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই হিসাবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে দেশের আকাশে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার ওপর দেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow