ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল জমিয়তে উলামায়ে ইসলাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার (১৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শুভেচ্ছা জানান। নেতারা বলেন, পবিত্র ঈদুল ফিতর ত্যাগ, সংযম ও তাকওয়ার মহিমান্বিত শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। তারা আশা প্রকাশ করেন, এই ঈদ সবার জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে। বিবৃতিতে তারা বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার আহ্বান জানান তারা। নেতারা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, তিনি যেন সবার রোজা, ইবাদত ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে পরিচালিত করেন।

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল জমিয়তে উলামায়ে ইসলাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শুভেচ্ছা জানান।

নেতারা বলেন, পবিত্র ঈদুল ফিতর ত্যাগ, সংযম ও তাকওয়ার মহিমান্বিত শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। তারা আশা প্রকাশ করেন, এই ঈদ সবার জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে।

বিবৃতিতে তারা বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার আহ্বান জানান তারা।

নেতারা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, তিনি যেন সবার রোজা, ইবাদত ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে পরিচালিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow