ঈদে বাড়ি ফেরা হলো না আব্দুল্লাহ ও আরিফার
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশুর মা দুলালী বেগম ও ফরিদা বেগম। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে টানা বৃষ্টির কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। এ সময় দ্রুতগতির একটি সিএনজি গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি কানাগাড়ি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশুর মা দুলালী বেগম ও ফরিদা বেগম। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে টানা বৃষ্টির কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। এ সময় দ্রুতগতির একটি সিএনজি গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি কানাগাড়ি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
What's Your Reaction?