ঈদে যাত্রী পরিবহনে ঘাটে তিনটি নতুন জাহাজ

ঈদে ঢাকা থেকে যাত্রী পরিবহনে হাতিয়া ও ভোলার বেতুয়া রুটে নতুন তিনটি জাহাজ দেওয়া হয়েছে। ঢাকা থেকে হাতিয়ার নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা-বেতুয়া নৌপথে মধুমতি চলাচল করবে। সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।   এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী।  নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের জন্য ইজারা চার্জ মওকুফ করে দেওয়া হয়েছে। এই ব্যয় সরকার বহন করবে। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিনামূল্যে সেবা কার্যক্রম (হুইল চেয়ার, ট্রলি) চালু করা হয়েছে, তা অব্যাহত থাকবে। এর জন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরএমএম/এসএনআর

ঈদে যাত্রী পরিবহনে ঘাটে তিনটি নতুন জাহাজ

ঈদে ঢাকা থেকে যাত্রী পরিবহনে হাতিয়া ও ভোলার বেতুয়া রুটে নতুন তিনটি জাহাজ দেওয়া হয়েছে। ঢাকা থেকে হাতিয়ার নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা-বেতুয়া নৌপথে মধুমতি চলাচল করবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।  

এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী। 

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের জন্য ইজারা চার্জ মওকুফ করে দেওয়া হয়েছে। এই ব্যয় সরকার বহন করবে। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিনামূল্যে সেবা কার্যক্রম (হুইল চেয়ার, ট্রলি) চালু করা হয়েছে, তা অব্যাহত থাকবে। এর জন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরএমএম/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow