ঈদের আমেজে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চান রবি চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। ভোট দিয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। তিনি বেশ উচ্ছ্বসিত ভোট প্রদান করে। জনপ্রিয় এ গায়ক ঢাকার একটি কেন্দ্রে ভোট দিয়ে জানালেন, ‘ভোট দিয়েছি। আশা করি আমাদের পরিশ্রম স্বার্থক হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। ঈদের মতো আনন্দের পরিবেশ বিরাজ করছে। সত্যিই ভালো লাগছে।’ রবি চৌধুরী আরও জানান, ‘আমি না বললেও সবাই জানে আমি বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করেছি। তাই ধানের শীষে ভোট দিয়েছি। আশা করি, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’ নতুন নির্বাচিত সরকারের জন্য রবি চৌধুরী আশা প্রকাশ করেন, ‘আমরা চাই সুন্দর বাংলাদেশ হোক। যেখানে শিল্পীরা নির্বিঘ্নে গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে পারবে। সবাই যেন নিরাপদে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে।’ রবি ছাড়াও ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুদ্দুস বয়াতি, ওমর সানী, নাজমুন মুনিরা ন্যান্সিসহ আরও অনেকে। ভোটগ্রহণ আজ সকাল ৮টা থেকে সারা দেশে শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে।   এলআইএ

ঈদের আমেজে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চান রবি চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। ভোট দিয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। তিনি বেশ উচ্ছ্বসিত ভোট প্রদান করে।

জনপ্রিয় এ গায়ক ঢাকার একটি কেন্দ্রে ভোট দিয়ে জানালেন, ‘ভোট দিয়েছি। আশা করি আমাদের পরিশ্রম স্বার্থক হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। ঈদের মতো আনন্দের পরিবেশ বিরাজ করছে। সত্যিই ভালো লাগছে।’

রবি চৌধুরী আরও জানান, ‘আমি না বললেও সবাই জানে আমি বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করেছি। তাই ধানের শীষে ভোট দিয়েছি। আশা করি, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

নতুন নির্বাচিত সরকারের জন্য রবি চৌধুরী আশা প্রকাশ করেন, ‘আমরা চাই সুন্দর বাংলাদেশ হোক। যেখানে শিল্পীরা নির্বিঘ্নে গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে পারবে। সবাই যেন নিরাপদে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে।’

রবি ছাড়াও ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুদ্দুস বয়াতি, ওমর সানী, নাজমুন মুনিরা ন্যান্সিসহ আরও অনেকে। ভোটগ্রহণ আজ সকাল ৮টা থেকে সারা দেশে শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow