ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না শরিফের, স্ত্রী ও সন্তানেরও মৃত্যু
ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলোনা এনজিও কর্মি শরিফুলের। একই সাথে দূর্ঘটনায় প্রাণ যায় প্রিয় স্ত্রী ও সন্তানের। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত একজনকে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অপর শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তদন্ত চলছে।’
ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলোনা এনজিও কর্মি শরিফুলের। একই সাথে দূর্ঘটনায় প্রাণ যায় প্রিয় স্ত্রী ও সন্তানের। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত একজনকে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত অপর শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তদন্ত চলছে।’
What's Your Reaction?