ঈদের জন্য সরকার বাতিল করল যে সাপ্তাহিক ছুটি 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। তবে ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিকে দীর্ঘ করতে ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের টানা ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন। এদিকে একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার উদ্দেশ্য হলো—পাবলিক টয়লেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত টয়লেট সুবিধা নিশ্চ

ঈদের জন্য সরকার বাতিল করল যে সাপ্তাহিক ছুটি 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। তবে ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিকে দীর্ঘ করতে ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের টানা ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার উদ্দেশ্য হলো—পাবলিক টয়লেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত টয়লেট সুবিধা নিশ্চিত করা এবং নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট ব্যবস্থা গড়ে তোলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow