ঈদের তারিখ জানাল সৌদি, বাংলাদেশে কবে 

সৌদি আরবে ১৪৪৭ হিজরির পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি জিলহজের চাঁদ দেখার ঘোষণা দেয়। এর ফলে সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবে শুরু হচ্ছে জিলহজ মাস। সৌদি আরবের ঘোষণানুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে পবিত্র আরাফাতের দিন। আর ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। অন্যদিকে বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। তবে সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। সে হিসাবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। অন্যদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজ

ঈদের তারিখ জানাল সৌদি, বাংলাদেশে কবে 

সৌদি আরবে ১৪৪৭ হিজরির পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি জিলহজের চাঁদ দেখার ঘোষণা দেয়। এর ফলে সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবে শুরু হচ্ছে জিলহজ মাস।

সৌদি আরবের ঘোষণানুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে পবিত্র আরাফাতের দিন। আর ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

অন্যদিকে বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। তবে সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে।

সে হিসাবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। অন্যদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজহা।

এছাড়া, আরব আমিরাতে ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow