ঈদের দিন নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তিনি নেতানিয়াহুকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, বিশ্বের মুসলমানদের কাছ থেকেই তিনি উপযুক্ত জবাব পাবেন। বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এ মন্তব্য করেন। তিনি বলেন, “নেতানিয়াহু নামের এই স্বৈরাচার বিশ্বের মুসলমানদের হাতেই প্রয়োজনীয় শিক্ষা পাবে বলে আমি বিশ্বাস করি।” এর আগে মঙ্গলবার মাসুদ পেজেশকিয়ানর সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান। আলোচনায় তুরস্ক-ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় যুদ্ধবিরতি আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান এই উৎসবকে আধ্যাত্মিক আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র উৎসব তুরস্ক, তুর্কি জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনবে। বার্তায় গাজাসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলের মুসলমানদের প্রতিও সংহতি জানান তিনি। এরদোয়ান বলেন, গাজাসহ বিশ্বের বিভিন্ন স্থানে যারা
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তিনি নেতানিয়াহুকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, বিশ্বের মুসলমানদের কাছ থেকেই তিনি উপযুক্ত জবাব পাবেন।
বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নেতানিয়াহু নামের এই স্বৈরাচার বিশ্বের মুসলমানদের হাতেই প্রয়োজনীয় শিক্ষা পাবে বলে আমি বিশ্বাস করি।”
এর আগে মঙ্গলবার মাসুদ পেজেশকিয়ানর সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান। আলোচনায় তুরস্ক-ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে আসে।
এ সময় যুদ্ধবিরতি আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান এই উৎসবকে আধ্যাত্মিক আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র উৎসব তুরস্ক, তুর্কি জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনবে।
বার্তায় গাজাসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলের মুসলমানদের প্রতিও সংহতি জানান তিনি। এরদোয়ান বলেন, গাজাসহ বিশ্বের বিভিন্ন স্থানে যারা দুঃখ-কষ্ট ও বেদনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন, তাদের প্রতি তুরস্ক ও তুর্কি জাতির পক্ষ থেকে সংহতি ও ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে।
বুধবার তুরস্কজুড়ে লাখো মুসল্লি ঈদুল আজহার প্রথম দিনের নামাজ আদায় করেন।
এরদোয়ান বারবার অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।
বিশ্বজুড়ে মুসলমানরা এমন এক সময়ে ঈদুল আজহা উদযাপন করছেন, যখন গাজা ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে সংঘাত এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
What's Your Reaction?