ঈদের দিন সকালে ছেলের হাতে মা খুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে ফুলজান বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে। ফুলজান ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হোসেন শেখ (২৫) নিহতের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত হোসেনকে বিয়ে দেওয়ার পরপরই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে একাই থাকতেন তিনি। রান্না-বান্নাও নিজে করতেন। ঘটনার দিন সকালে হোসেনের ঘরের সামনে মা ফুলজান বেগম ফুলগাছ রোপণ করতে যান। এসময় পারিবারিক কলহের জেরে মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেন কোদাল দিয়ে তার মা ফুলজানের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জের ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোসেন শেখ কোদাল দিয়ে তার মায়ের মাথায় একটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওসি আরও বলেন, অভিযুক্ত যুবক ঘটনার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এন কে বি নয়ন/এসআর/জেআইএম
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে ফুলজান বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে। ফুলজান ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হোসেন শেখ (২৫) নিহতের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত হোসেনকে বিয়ে দেওয়ার পরপরই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে একাই থাকতেন তিনি। রান্না-বান্নাও নিজে করতেন। ঘটনার দিন সকালে হোসেনের ঘরের সামনে মা ফুলজান বেগম ফুলগাছ রোপণ করতে যান। এসময় পারিবারিক কলহের জেরে মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেন কোদাল দিয়ে তার মা ফুলজানের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, পারিবারিক কলহের জের ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোসেন শেখ কোদাল দিয়ে তার মায়ের মাথায় একটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি আরও বলেন, অভিযুক্ত যুবক ঘটনার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
What's Your Reaction?