ঈদের দিনে অনেকটাই ফাঁকা হাতিরঝিল

রাজধানীর ব্যস্ত নগরজীবনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ছুটির দিনে মানুষ ভিড় করেন হাতিরঝিলে। বিকেল থেকে রাত পর্যন্ত পরিবার-পরিজন, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসেন নানান শ্রেণি-পেশার মানুষ। তবে পবিত্র ঈদুল আজহার দিনে সেই চিরচেনা ব্যস্ত হাতিরঝিল অনেকটাই ফাঁকা। দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম, অনেক জায়গায় দেখা গেছে নিরিবিলি পরিবেশ।  বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিলের বেশিরভাগ স্থান দেখা যায় ফাঁকা। তবে রামপুরা ব্রিজের অংশ এবং বোট ঘাটে দর্শনার্থীদের কিছুটা ভিড় দেখা যায়। অ্যাম্ফিথিয়েটার এলাকা, পুলিশ প্লাজা সংলগ্ন অংশ এবং মধুবাগ অংশে সাধারণ দিনের তুলনায় মানুষের উপস্থিতি বেশ কম।   স্থানীয়রা বলছেন, কোরবানির ঈদের দিন অধিকাংশ মানুষ বাসাবাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকেন। কোরবানির কাজ, মাংস বণ্টন এবং অতিথি আপ্যায়নের কারণে অনেকেই বাইরে ঘুরতে বের হন না। এছাড়া অনেকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় রাজধানীর জনসমাগমও কমে গেছে।   বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছিলেন বনশ্রীর বাসিন্দা নাসির উদ্দিন। জাগো নিউজকে তিনি বলেন, সাধারণ ছুটির দিনে এখানে হ

ঈদের দিনে অনেকটাই ফাঁকা হাতিরঝিল

রাজধানীর ব্যস্ত নগরজীবনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ছুটির দিনে মানুষ ভিড় করেন হাতিরঝিলে। বিকেল থেকে রাত পর্যন্ত পরিবার-পরিজন, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসেন নানান শ্রেণি-পেশার মানুষ। তবে পবিত্র ঈদুল আজহার দিনে সেই চিরচেনা ব্যস্ত হাতিরঝিল অনেকটাই ফাঁকা। দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম, অনেক জায়গায় দেখা গেছে নিরিবিলি পরিবেশ। 

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিলের বেশিরভাগ স্থান দেখা যায় ফাঁকা। তবে রামপুরা ব্রিজের অংশ এবং বোট ঘাটে দর্শনার্থীদের কিছুটা ভিড় দেখা যায়। অ্যাম্ফিথিয়েটার এলাকা, পুলিশ প্লাজা সংলগ্ন অংশ এবং মধুবাগ অংশে সাধারণ দিনের তুলনায় মানুষের উপস্থিতি বেশ কম।  

jagonews24.com

স্থানীয়রা বলছেন, কোরবানির ঈদের দিন অধিকাংশ মানুষ বাসাবাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকেন। কোরবানির কাজ, মাংস বণ্টন এবং অতিথি আপ্যায়নের কারণে অনেকেই বাইরে ঘুরতে বের হন না। এছাড়া অনেকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় রাজধানীর জনসমাগমও কমে গেছে।  

বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছিলেন বনশ্রীর বাসিন্দা নাসির উদ্দিন। জাগো নিউজকে তিনি বলেন, সাধারণ ছুটির দিনে এখানে হাঁটার জায়গা থাকে না। আজ অনেক ফাঁকা লাগছে। বাচ্চাদের নিয়ে স্বস্তিতে হাঁটতে পারছি। 

রামপুরা থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ঈদের দিন মানুষ সাধারণত বাসায় থাকে। তাই ভেবেছিলাম একটু ঘুরতে আসি। আজ হাতিরঝিলকে অনেক শান্ত লাগছে। 

আরও পড়ুন
ট্রাফিক পুলিশের এক ঈদ কাটে পরিবারে, আরেক ঈদ জনগণের সঙ্গে 
কোরবানির মাংস সংগ্রহ করে বাড়ির পথে নিম্নআয়ের মানুষ 

তবে দর্শনার্থী কম থাকলেও যারা এসেছেন তারা নিরিবিলি পরিবেশ উপভোগ করেছেন। কেউ হাঁটাহাঁটি করেছেন, কেউ পরিবার নিয়ে ছবি তুলেছেন, আবার কেউ বসে সময় কাটিয়েছেন লেকের পাশে। 

হাতিরঝিলে নৌকাভ্রমণ পরিচালনার সঙ্গে জড়িত একজন কর্মী বলেন, অন্য ছুটির দিনে অনেক ভিড় থাকে। আজ যাত্রী কম। বিকেলের পর কিছু মানুষ আসতে শুরু করেছে। 

jagonews24.com

খাবারের দোকানগুলোর ব্যবসাতেও ছিল প্রভাব। অনেক দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল সীমিত। পুলিশ প্লাজার পাশে ফুচকার দোকান চালানো মো. সবুজ বলেন, ঈদের দিন বিক্রি কম হওয়াটাই স্বাভাবিক। রাতে হয়তো কিছুটা বাড়তে পারে। 

হাতিরঝিলে ঝালমুড়ি বিক্রি করা আরব আলী বলেন, ছুটির দিনে হাতিরঝিলে মানুষের অনেক ভিড় থাকে। আমাদের বিক্রিও ভালো হয়। কিন্তু আজ ঈদের দিন মানুষের উপস্থিতি অনেক কম। বিক্রিও কম হচ্ছে। ঢাকায় যারা আছেন তাদের বেশিরভাগ কোরবানির মাংস নিয়ে ব্যস্ত। 

এমএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow