ঈদের দিনে নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সালামতপুর পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের কুরাগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে মিম আক্তার গত এক মাস ধরে নানাবাড়ি সালামতপুরে অবস্থান করছিল। ঈদের দিন বিকেলে রাস্তা পারাপারের সময় নবীগঞ্জ থেকে আসা ঢাকা মেট্রো-গ ১১-৫৪২৫ নম্বরের একটি প্রাইভেট কারের সঙ্গে তার সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর প্রাইভেট কারটি প্রশাসন আটক করেছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সালামতপুর পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের কুরাগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে মিম আক্তার গত এক মাস ধরে নানাবাড়ি সালামতপুরে অবস্থান করছিল। ঈদের দিন বিকেলে রাস্তা পারাপারের সময় নবীগঞ্জ থেকে আসা ঢাকা মেট্রো-গ ১১-৫৪২৫ নম্বরের একটি প্রাইভেট কারের সঙ্গে তার সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর প্রাইভেট কারটি প্রশাসন আটক করেছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?