বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে। তবে এবার পূর্বপ্রস্তুতি নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। জনগণের ভোগান্তি লাঘবের জন্যই আমরা সড়কে নেমেছি। জনগণের ভোটে নির্বাচিত হিসেবে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে যাতে জনগণ ভোগান্তির শিকার না হন এ জন্য আমরা মহাসড়ক পর্যবেক্ষণে করছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় আজ প্রায় ৪০ লাখের অধিক অতিরিক্ত মানুষ এ মহাসড়ক দিয়ে যাতায়াত করবে। সেজন্য জনগণের ভোগান্তি লাঘব করার জন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যাতে ঈদযাত্রায় কোনোভাবেই মানুষ ভোগান্তির শিকার না হয়। সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। আল্লাহর রহমতে কেউ যানজটে পড়
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে। তবে এবার পূর্বপ্রস্তুতি নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। জনগণের ভোগান্তি লাঘবের জন্যই আমরা সড়কে নেমেছি। জনগণের ভোটে নির্বাচিত হিসেবে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে যাতে জনগণ ভোগান্তির শিকার না হন এ জন্য আমরা মহাসড়ক পর্যবেক্ষণে করছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় আজ প্রায় ৪০ লাখের অধিক অতিরিক্ত মানুষ এ মহাসড়ক দিয়ে যাতায়াত করবে। সেজন্য জনগণের ভোগান্তি লাঘব করার জন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যাতে ঈদযাত্রায় কোনোভাবেই মানুষ ভোগান্তির শিকার না হয়। সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। আল্লাহর রহমতে কেউ যানজটে পড়বে না। সবাই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
সালাউদ্দিন টুকু বলেন, এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। যান চলাচল সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। আমাদের কর্মীরাও পুলিশকে সহযোগিতা করার জন্য রাস্তায় রয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে
What's Your Reaction?