ঈদের রাতে হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু বাংলাদেশের মেয়েদের
ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর শুরু হয়েছে দুই দিন আগে। মালদ্বীপের জালে ভারতের গোলবৃষ্টির পর ১১-০ ব্যবধানের জয়ের দিনে গত ৭ আসরের ৬ বার ফাইনাল খেলা নেপাল ১-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। বাংলাদেশের সাফ শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে ঈদের রাতে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় বাংলাদেশের ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। যে মালদ্বীপ প্রথম ম্যাচে ভারতের কাছে ১১ গোলে হেরে বিদায়ের প্রহর গুনছে। বাংলাদেশকে হারাতে না পারলে কিংবা কমপক্ষে ড্র করতে না পারলে মালদ্বীপের টিকে থাকার কোনো আশাই থাকবে না। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সহজ জয় পাবে এবং সেই ধারণা আগের চার ম্যাচের ফলাফলের কারণে। বাংলাদেশ আগে মালদ্বীপের বিপক্ষে ৪ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে সহজভাবে। বৃহস্পতিবারের রাতের ম্যাচটি সমীকরণের দিক দিয়ে বাংলাদেশের জন্য কঠিন করে রেখেছে ভারত। গ্রুপের তিন দলের মধ্যে দুটি উঠবে সেমিফাইনালে। ভুটানের জালে ১১ গোল দিয়ে সেই পথটা পরিষ্কার করেই রেখেছে ভারত। বাংলাদেশ আগের দুই ফাইনালে হারিয়েছে নেপালকে এবং নেপালের মাটিতেই। এবার সেই নেপালের সাথে বাংলাদেশের দেখাটা সেমিফাইনালেই হয়ে যেতে পারে যদি গ্রুপসেরা হয়ে
ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর শুরু হয়েছে দুই দিন আগে। মালদ্বীপের জালে ভারতের গোলবৃষ্টির পর ১১-০ ব্যবধানের জয়ের দিনে গত ৭ আসরের ৬ বার ফাইনাল খেলা নেপাল ১-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। বাংলাদেশের সাফ শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে ঈদের রাতে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় বাংলাদেশের ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। যে মালদ্বীপ প্রথম ম্যাচে ভারতের কাছে ১১ গোলে হেরে বিদায়ের প্রহর গুনছে। বাংলাদেশকে হারাতে না পারলে কিংবা কমপক্ষে ড্র করতে না পারলে মালদ্বীপের টিকে থাকার কোনো আশাই থাকবে না। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সহজ জয় পাবে এবং সেই ধারণা আগের চার ম্যাচের ফলাফলের কারণে। বাংলাদেশ আগে মালদ্বীপের বিপক্ষে ৪ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে সহজভাবে।
বৃহস্পতিবারের রাতের ম্যাচটি সমীকরণের দিক দিয়ে বাংলাদেশের জন্য কঠিন করে রেখেছে ভারত। গ্রুপের তিন দলের মধ্যে দুটি উঠবে সেমিফাইনালে। ভুটানের জালে ১১ গোল দিয়ে সেই পথটা পরিষ্কার করেই রেখেছে ভারত। বাংলাদেশ আগের দুই ফাইনালে হারিয়েছে নেপালকে এবং নেপালের মাটিতেই। এবার সেই নেপালের সাথে বাংলাদেশের দেখাটা সেমিফাইনালেই হয়ে যেতে পারে যদি গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠতে না পারে।
গ্রুপসেরা হতে হলে বাংলাদেশের সামনে দুটি পথ। প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় ম্যাচের ভারতের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়া। আর যদি শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ড্র হয় তাহলে গোলগড়টা ফ্যক্টর হয়ে উঠবে। তাই তো বাংলাদেশকে প্রথম ম্যাচে ভারতের চেয়ে বেশি গোল দিয়ে রাখতে হবে ভুটানকে। ফুটবলে এভাবে টার্গেট করে গুনেগুনে গোল দেওয়া কঠিন।
ভারতকে হারানোও তো কঠিন নয় বাংলাদেশের জন্য। গত দুই সাফেও বাংলাদেশ ও ভারত এক গ্রুপে ছিল। দুইবারই বাংলাদেশ জিতেছে। তাই বাংলাদেশ কোচ পিটার বাটলার ম্যাচ বাই ম্যাচ নিজেদের খেলাটা খেলতে চান বলে বুধবার গোয়ায় গণমাধ্যমকে জানিয়েছেন।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য নতুন শুরুর মতো। আগের দুইবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে। প্রথমবার কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন, দ্বিতীয়বার পিটার বাটলার। এবার অধিনায়ক অভিজ্ঞ মারিয়া মান্দা।
সাবিনা খাতুন দল থেকে বাদ পড়ার পর অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছিলেন ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি। এশিয়ান কাপেও তিনি ছিলেন অধিনায়ক। এমন কি সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল যেদিন বাংলাদেশ ছাড়লো থাইল্যান্ডের উদ্দেশ্যে সেদিন আনুষ্ঠানিকভাবে আফঈদাকেই অধিনায়ক ঘোষণা করেছিলেন পিটার বাটলার। তবে গোয়ায় গিয়ে তিনি বদলে ফেলেন অধিনায়ক।
নতুন অধিনায়ক মারিয়া মান্দা নতুন করেই সবকিছু শুরু করতে চান। গ্রুপ পর্বের দুটি ম্যাচকে টার্গেট করে মারিয়া বলেছেন, ‘আমাদের প্রথমে এই দুই ম্যাচে নজর দিতে হবে। যাতে ভালোভাবে সেমিফাইনাল নিশ্চিত করতে পারি।’
দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় শিউলি আজিম নিজেদের ফেবারিট ভাবতে রাজি নন। তার মতে এবার নেপাল ও ভারত হট ফেবারিট। তবে ট্রফি ধরে রাখতে তাদের সব রকম চেষ্টা থাকবে।
আরআই/আইএন
What's Your Reaction?